কলাপাড়ায় বাড়িঘরে ভাইয়া বাহিনীর সশস্ত্র তান্ডব; লুটপাট; গৃহবধূ লাঞ্ছিত | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় বাড়িঘরে ভাইয়া বাহিনীর সশস্ত্র তান্ডব; লুটপাট; গৃহবধূ লাঞ্ছিত

কলাপাড়ায় বাড়িঘরে ভাইয়া বাহিনীর সশস্ত্র তান্ডব; লুটপাট; গৃহবধূ লাঞ্ছিত

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
 কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে যুবলীগ নেতা ছিদ্দিক শিকদারের বাড়িঘরে মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে। কুপিয়ে ঘরের বেড়া লন্ডভন্ড করা হয়েছে। তছনছ করা হয়েছে ঘরের আসবাবপত্র। কেটে ফেলা হয়েছে ফলজ ও রোপনকৃত বৃক্ষ। সন্ত্রাসীদের বাধা দেয়ায় ওই বাড়ির তিন বছরের শিশু কন্যা সাইফাকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধু ফাতেমাকে লাি ত করা হয়েছে। শুক্রবার শেষ বিকেলে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ ৬/৭ টা মোটরসাইকেলে এসে ১৫/১৬ জন মুখোশধারী সন্ত্রাসী বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ি ঘর কুপিয়ে তছনছ করে। নগদ টাকা ও গৃহবধুর ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এসময় ওই গৃহবধুকে অপহরনের চেষ্টা চালায় মুখোশধারীরা। দেশীয় অস্ত্র নিয়েমহড়া দিয়ে মুখোশধারী সন্ত্রাসীদের এমন তান্ডবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদার এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভাইয়া বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা এমন হামলা-তান্ডব চালায়। তবে কলাপাড়া থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়া হয়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!