মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রের আত্মহত্যা

আমতলীতে গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রের আত্মহত্যা

আমতলী প্রতিনিধিঃ গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামের এক বিশ^বিদ্যালয়ে অনার্স পড়–য়া ছাত্র আত্মহত্যা করেছে। পারিবারের দাবী জাহিদুল মানষিক ভারসাম্যহীন ছিল। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম আঠারোগাছিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে।

জানাগেছে, উপজেলার পশ্চিম আঠারোগাছিয়া গ্রামের সুলতান চৌকিদারের ছেলে জাহিদুল চৌকিদার নারায়নগঞ্জের একটি বিশ্ববিদ্যালয়ের অনার্সে অধ্যায়নরত ছিল। গত কয়েক মাস আগে জাহিদুল মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে এমন দাবী বাবা সুলতান চৌকিদারের। শুক্রবার রাতে সে ঘরের দোতালার আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জাহিদুলের বাবা সুলতান চৌকিদার বলেন, গত দুইমাস ধরে জাহিদুল মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। শুক্রবার রাতে জাহিদুল ঘরের দোতালায় ঘুমাতে যায়। ওই রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়। পরিবারের দাবীর প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!