শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে এক বৃদ্ধার মৃত্যু

কলাপাড়ায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে এক বৃদ্ধার মৃত্যু

মোঃএনামুল হকঃ
 কলাপাড়া উপজেলা চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে শনিবার বিকেলে নিজ বাড়ীতে কীটনাশক পানে এক বৃদ্ধার মৃত্যুর  খবর পাওয়া গেছে।
জানা যায়, ইসলামপুর গ্রামের মৃত্যু আঃ মতলেব গাজীর স্ত্রী ফুলনেছা (৬৫) ২ বছর পুর্বে কলাপাড়ার ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা কিস্তিতে ঋন হিসেবে উত্তোলন করেন। পরে কিস্তি টাকা পরিশোধ করতে না পারায় তাঁকে ব্র্যাক কর্মকর্তা ঋনের টাকা পরিশোধের জন্য বারবার চাপ প্রয়োগ করা হয়। এ চাপ সহ্য করতে না পেরে  নিজ বাড়ীতে সকলের অন্জ্ঞাতে ঘরে থাকা কীটনাশক ঔষধ পানে ফুলনেছা মারা যায়।
 এব্যাপারে কলাপাড়া ব্র্যাক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফুলনেছার নিকট আমাদের ঋনের টাকা পাওনার জন্য মাঠ কর্মকর্তা তাদের বাড়িতে বার বার গিয়ে তাগিদ দেয়া সত্বেও ঋনের টাকা পরিশোধ করেনি। তবে ঋনির টাকার জন্য বৃদ্ধার  মৃত্যুর ব্যাপারে আমি কিছু জানি না। কন্যা মোসাঃ মমতাজ বেগম জানান, ঋনের টাকার জন্য তার মাকে মামলা মোকদ্দমা দেয়ার ভয়ে দেখানোর ফলে আমার মাতার কীটনাশক ঔষধ পানে মারা গেছে। এব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
কলাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন,লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!