বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা A Beginner’s Guide to Casino Classic Gambling Etiquette at Jackpot City Casino কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী
আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

আমতলী প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে আমতলী সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গুলিশাখালী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতাভোগীদের বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৭’শ ৮১ জন উপকারভোগীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। এরমধ্যে গুলিশাখালী ইউনিয়নে ২’শ ৩৫ জন উপকারভোগীর বাছাই করা হয়।
উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত ভাতাভোগী বাছাই কার্যক্রমের সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের বরগুনার উপ-পরিচালক মোস্তফা মাহমুদ সরোয়ার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপ-সহকারী পরিচালক মোঃ জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, সমাজসেবা অফিসের মাঠ পরিদর্শক মোঃ আজম চেীধুরী, ইউপি সদস্য মোঃ শানু মিয়া, সোহাগ মোল্লা, সাবিনা ইসলাম ময়না ও ফিরোজা বেগম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!