কলাপাড়ার লালুয়ায় কৃষিজমি দখল করে বসত ঘর নির্মাণ | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ার লালুয়ায় কৃষিজমি দখল করে বসত ঘর নির্মাণ

কলাপাড়ার লালুয়ায় কৃষিজমি দখল করে বসত ঘর নির্মাণ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাষের জমি দখল করে জোড়পূর্বক স্থাপনা নির্মানে বাঁধা দেয়ায় ফরিদ বিশ্বাসকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে আঃ খালেক ও নিরব বিশ্বাসের নেতৃত্বে প্রতিপক্ষরা। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী পলি বেগম এবং স্বজন ফজিলাতুণেœছা ও লাইজু বেগমকে শ্লীলতাহানি করে। কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনকে আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে ফরিদ বিশ্বাস।
মামলা সূত্রে জানা যায়, কলাপাড়ার চান্দুপাড়া জেএল নং ১৭ মৌজার, ৮৭ নং খতিয়ানের ১৪০৯ নং দাগ, বিএস জেএল নং ২৮, ৮০৩ খতিয়ানের দুই দশমিক ৮৬ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ফরিদ বিশ্বাসের সাথে একই গ্রামের আঃ খালেক, নিরব বিশ্বাস, হিমু বিশ্বাসের সাথে। নিজের দখলীয় জমিতে ফরিদ বিশ্বাস দীর্ঘবছর ধরে চাষাবাদ করে আসছে। গত ৪ ফেব্রুয়ারি সকালে এ জমি দখলে নেয়ার জন্য দেশীয় অস্ত্র নিয়ে আসামীরা জমির আইল ও ভেরি কেটে জমির আকৃতি পরিবর্তণ করে দোচালা দুইটি টিনের ঘর নির্মান করে। এ সময় ফরিদ বিশ্বাস জমিতে ঘর তুলতে বাঁধা দেয়ায় আসামীরা তাকে মারধর করে ছিনিয়ে নেয় পকেটে থাকা ২৬ হাজার পাঁচশ টাকা। স্বামীর ডাকচিৎকার শুনে স্ত্রী পলি বেগম এবং স্বজন ফজিলাতুণেœছা ও লাইজু বেগম এগিয়ে এলে তাদের শ্লীলতাহানি করে এবং সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় আসামীরা। এ ঘটনায় মামলা করলে জীবন নাশের হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে গত ৭ ফেব্রুয়ারি আঃখালেক, নিরব বিশ্বাস, হিমু বিশ্বাস, রবিউল বিশ্বাস, সেকান্দার আলী মধু খান, মজনু খান, গিয়াস উদ্দিন খান, সাহাবুদ্দিন খান, হুমায়ুন, তাহাজুত খান, জুলহাস খান, মো. শহিদ, মজনু খান, রানী বেগম, রওশনারা বেগম, ময়ুরী বেগম ও সুগ্রাহানকে আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন ফরিদ বিশ্বাস। যার মামলা নং ০৯/২০২০।
ফরিদ বিশ্বাস বলেন,মামলার আসামীদের ভয়ে তিনি এখন এলাকায়ও যেতে পারছে না। তার চাষের জমিতে ঘর নির্মান করায় বন্ধ রয়েছে রবিশষ্য চাষাবাদ। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
তবে জমির দখলদার আঃ খালেক ও নিরব বিশ্বাস বলেন, এটা তাদের জমি। দীর্ঘদিন ধরে ফরিদ বিশ্বাস তাদের জমি দখল করে রেখেছে। তারা তাদের জমিতে ঘর তুলেছেন। তাকে হুমকি দেয়ার ঘটনা মিথ্যা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!