সাগরে ৬০ কেজি ওজনের শোল মাছ শিকার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
সাগরে ৬০ কেজি ওজনের শোল মাছ শিকার

সাগরে ৬০ কেজি ওজনের শোল মাছ শিকার

চঞ্চল সাহা।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের একটি শোল মাছ। মংগলবার সকালে কুয়াকাটার জেলে মো. হাসানুরের জালে মাছটি ধরা পড়ে। ১০ ফুট দৈর্ঘ্য এবং দেড় ফুট প্রস্থ’র শোলটি মৎস্যবন্দর আলীপুরের ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় ক্রয় করেন।

মাছটি দেখতে অসংখ্য মানুষ ভীড় করে আলীপুরের আড়ৎপট্রিতে। অনেক পর্যটকদের মন্তব্য, শোল মাছ এত বড় হয় তা আগে কখনো দেখিনি।

মাছটি ঢাকার কোন একটি বাজারে বিক্রি করবেন বলে ক্রেতা রহিম খান উল্লেখ করেন।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, শোল মাাছ পাওয়া যায়, তবে এত বড় আকারের সাধারনতঃ দেখা যায় না। এ মাছ গুলো গভীর সমুদ্রে বিচরন করে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, মহিপুর মৎস্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সাথে আলাপকালে তারা জানান, সাগরের শোল সুস্বাদু এবং উপকারী মাছ। এটি দেখতে দেশী শোল মাছের মতই। যারা এ মাছ সম্পর্কে জানেন তারাই এ মাছ ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!