বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
রাসেল মোল্লা।। কলাপাড়ায় আশ্রয়ন কেন্দ্রের সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া আশ্রয়ন কেন্দ্রে উপস্থিত থেকে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির তিন হাজার মাছের পোনা অবমুক্ত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ব্যক্তিগত উদ্যোগে মাছের পোনা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের জন্য অবমুক্ত করেন বলে সংবাদকর্মীদের জানান।
এসময়ে উপস্থিত ছিলেন সিকদার মৎস্য হ্যাচারির কর্নধর পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ–সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, ইউপি সদস্য মোঃ মহাসিন ও আশ্রয়ন কেন্দ্রর সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply