পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন চক্রের এক সদস্যকে আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন চক্রের এক সদস্যকে আটক

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন চক্রের এক সদস্যকে আটক

পটুয়াখালীতে এইচএম ফাহাদ নামের এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার ভোর ৫টার দিকে জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক রইছ উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় একদল ফোর্স নিয়ে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় আটককৃত ফাহাদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট এবং বিপুল পরিমান ভূয়া নমুনা প্রশ্নপত্র জব্দ করা হয়। আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এদিকে অভিযুক্ত এইচ. এম ফাহাদ ফারহাম মাহমুদ এবং জিসান নামক দুইটি ভুয়া ফেসবুক আইডি খুলে উক্ত আইডি এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারনা চালায়।

অভিযুক্ত আসামী ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের নিকট হতে অর্থ হাতিয়ে নেয়। এইচএম ফাহাদ মির্জাগঞ্জ উপজেলার দক্ষিন ঘটকের আন্দুয়া এলাকার হাজী গোলাম
মোস্তফা হাওলাদারের ছেলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!