কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

চঞ্চল সাহা।। কলাপাড়ায় কাঁচা মরিচ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিনে ক্রেতারা বাজারে গিয়ে এমন চিত্র দেখে হতবাগ হয়েছে। ব্যবসায়ীদের কথা জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় হঠাৎ করে সকল সবজির দাম বেড়ে গেছে। তবে কাঁচা মরিচ পেতে হলে অন্য সবজিও নিতে হবে বলে শর্ত জুড়ে দেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার জানান, মঙ্গলবার লবার সকালে সবজির বাজারে সবজি কিনতে গিয়ে মরিচের দাম শুনে হতবাগ হয়েছি। এছাড়া সবজি বিক্রেতা শর্ত জুড়ে দেন কাঁচা মরিচ পেতে হলে অন্য সবজিও নিতে হবে। তাদের সাফ কথা জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ট্রাকের ভাড়া আগের প্রায় দ্বিগুন ,স্বাভাবিক কারনে সব সবজি বেশী দামে বিক্রি করতে হচ্ছে।

অপর এক ক্রেতা মো.রাকিবুল ইসলাম জানান, গত চার-পাঁচ দিন আগে সবজি যে মূল্যে বিক্রি হতো এখন প্রতিটি সবজি অন্ততঃ ১০/২০ টাকা বেশী দামে বিক্রি হচ্ছে।
এদিকে, অনেক ক্রেতারা সবজি কিনতে গিয়ে চড়া মূল্যে বিক্রিয় করার বিষয়টিকে স্থানীয় আড়ৎদারদের সিন্ডিকেট বলে উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!