বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় শিক্ষার্থীকে উত্তক্ত করার প্রতিবাদে সন্ত্রাসী হামলায় আহত-১৫

কলাপাড়ায় শিক্ষার্থীকে উত্তক্ত করার প্রতিবাদে সন্ত্রাসী হামলায় আহত-১৫

Exif_JPEG_420

আপন নিউজ, অফিসঃ 

কলাপাড়ায় ৭ম শ্রেনীর এক ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে লিমন মুসুল্লি, বেল্লাল, ছগির, মুসা, লালমিয়া মুসুল্লি, শাহিন মুসুল্লি, জাকির মুসুল্লি, নুরুনবী হাওলাদার, মেহেদীকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ওই গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।
আহতদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের জব্বার মুসুল্লির ৭ম শ্রেনীতে পড়–য়া মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই উত্তক্ত করে একই এলাকার হেল্লাল খলিফা। গ্রামবাসীরা এর প্রতিবাদ করে। বৃহস্পতিবার সকালে হেল্লাল খলিফা বহিরাগত বখাটে সন্ত্রাসীদের নিয়ে নিজামপুর গ্রামে হামলা চালায়। এতে ওই গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।
নিজামপুর গ্রামের জব্বার মুসুল্লি বলেন, তার মেয়েকে হেল্লাল খলিফা স্কুলে যাওয়া আসার সময় প্রতিদিনই উত্তক্ত করে আসছে। এমনকি বাড়িতে ডুকে শ্লীলতাহানীর চেষ্টাও করে।
আহত জকির মুসুল্লি বলেন,স্কুল পড়–য়া তার ভাইয়ের মেয়েকে হেল্লাল খলিফা প্রতিদিনই উত্তক্ত করে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস ব্যবস্থা হয়েছে। এর সোধ নিতে বৃহস্পতিবার সকালে তার বহিরাগত বখাটে সন্ত্রাসী দলবল নিয়ে এ হামলা চালায়।
মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.নাসির উদ্দিন এ ঘটনার তিব্রনিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানান।
মহিপুর থানার ওসি সোহেল অহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছিলম। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!