কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের টাকা চুরি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের টাকা চুরি

কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের টাকা চুরি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

কলাপাড়া থানার মাত্র ৫০গজ দূরে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা।

মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান জানান, রাতে চোরচক্র তালাবদ্ধ মসজিদের দক্ষিন-পশ্চিম পাশের একটি জানালার গ্রিল বাঁকা করে ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে লোহার তৈরী সিন্দুকটি নিয়ে যায়।

মাওলানা সাইদুর আরও জানান, দানবাক্সে গড়ে প্রতিমাসে ২৫ হাজার টাকা সংগ্রহ হয়। মাস শেষে এসব টাকা ব্যাংকে জমা দেয়া হয়। প্রায় ১ মনের ওজনের সিন্দুকটি একার পক্ষে চুরি করা সম্ভব নয়।

মসজিদ কমিটির সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, মসজিদের দানবাক্স থেকে অনুমান ২০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া সিন্দুকটির দাম ৫-৭ হাজার টাকা হবে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। চোরচক্রকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!