মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
কলাপাড়া-কুয়াকাটা রুটে পর্যটক হয়রানি বেড়েছে

কলাপাড়া-কুয়াকাটা রুটে পর্যটক হয়রানি বেড়েছে

চঞ্চল সাহা।। কলাপাড়া-কুয়াকাটা রুটে বাস যাত্রী সহ পর্যটকদের হয়রানি বেড়ে চলেছে। বাস গুলোতে যাত্রী ভাড়ার রেট চার্ট না থাকা, কুয়াকাটার কথা বলে পথিমধ্যে বাস বদল করে অন্য বাসে উঠিয়ে দেয়া এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে পর্যটক সহ যাত্রীরা চরম দূভোর্গের শিকার হচ্ছে। এমন ঘটনা অহরহ ঘটলেও পদ্মা সেতু উদ্বোধনের পর এর মাত্রা বেড়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে পটুয়াখালী বাস মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিয়েও কোন সুরাহা হচ্ছে না।

মাদারীপুর থেকে কুয়াকাটায় আগত পর্যটক রাকিবুল, সোহাগ, আমিনুল জানান, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের সময় পটুয়াখালী থেকে যাত্রীবাহি বাসে (বাস নং-৬৮৭২) কুয়াকাটায় যাওয়ার উদ্দেশ্যে টিকিটি কেটে উঠলে বাসটির চালক আমতলী এসে কোন প্রকার না জানিয়ে সকল যাত্রীদের নামিয়ে অন্য বাস ধরিয়ে দেয়।

এতে কুয়াকাটায় আগত অন্ততঃ ১৫ জন পর্যটক কোন সিট না পেয়ে দাঁড়িয়ে কুয়াকাটা ভ্রমনে যান। এ বাসে কলাপাড়ার অন্ততঃ ২০ জন যাত্রী ছিল, তাদের অনেকে সিট না পেয়ে ছোট ছোট শিশুদের নিয়ে কষ্ট সহ্য করে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছান। যা তারা যাত্রী সেবার নামে হয়রানি বলে উল্লেখ করেন।

এদিকে’ সরকার নির্ধারিত ভাড়ার সাথে মালিক সমিতির ভাড়ার মিল না থাকায় কিংবা দু’একটি বাস ব্যাতীত অধিকাংশ বাসে রেট চার্ট না থাকায় প্রতিদিন বাস ষ্টাফদের সাথে যাত্রীদের হৈ-হুল্লো লেগেই আছে।

এ ব্যাপারে পটুয়াখালী বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আলম জানান, যাত্রী হয়রানির বিষয় গুলো বাস মালিকদের জানা নেই। পটুয়াখালী থেকে যে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে, সে ইঞ্জিন বিকল ব্যাতীত কোথাও যাত্রী নামিয়ে দেবার সুযোগ নেই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!