কলাপাড়ায় স্বপ্নের ঠিকানায় ‘বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট’ উদ্বোধন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় স্বপ্নের ঠিকানায় ‘বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট’ উদ্বোধন

কলাপাড়ায় স্বপ্নের ঠিকানায় ‘বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট’ উদ্বোধন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুতকেন্দ্রে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানায় বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট (বিসিটিআই) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ ইনস্টিটিউটের উদ্বোধন করেন বাংলাদেশ-চায়না পাওয়ার প্লান্ট লিমিটেড (বিসিপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম। এ শিক্ষা প্রতিষ্ঠানের দোতলায় কারিগরি শিক্ষার শ্রেণিকক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিসিপিসিএল এর প্রকল্প পরিচালক শাহ আব্দুল মওলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিপিসিএলএর সহকারী ব্যবস্থাপনা পরিচালক চীনা প্রকৌশলী মিস্টার চি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্পের জিএম মামুনুর রহমান মন্ডল, অভিভাবক মাস্টার আবুল কালাম, শিক্ষার্থী জিহাদুল ইসলাম রনি, মোসাম্মৎ সুমনা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিসিটিআই এর অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।
বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুস সালাম জানান, আপাতত কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল তিনটি ট্রেডের এসএসসি ভোকেশনাল শাখার ক্লাশ শুরু হয়েছে। এখন পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৪৫ জন। নয়জন ছাত্রী রয়েছে। আব্দুস সালাম আরও জানান, এখানে প্রথম ব্যাচে ভর্তি হওয়া ৪৫ শিক্ষার্থীর ভর্তি ফি লাগেনি। উল্টো ড্রেস, বই বিনামূল্যে দেয়া হয়েছে। নেই কোন বেতন। থাকছে শিক্ষায় মেধাবৃত্তির সুযোগ। সর্বোপরি ডিজিটাল বাংলা গড়তে এ শিক্ষা প্রতিষ্ঠানটি বড় ধরনের ভূমিকা রাখবে বলেও বক্তারা মতামত ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!