শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় খাল ভরাট করায় একজনের দুই মাসের কারাদন্ড

কলাপাড়ায় খাল ভরাট করায় একজনের দুই মাসের কারাদন্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খালে মাটি ভরাট করে দখলের অভিযোগে দখলদার সালাম মীরাকে (৪৫) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শণ করে দখলের সত্যতা পাওয়ায় কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ জানান, সারাদেশের মত কলাপাড়ায় জলাশায় পুনুরুদ্ধার ও সংরক্ষণের জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান উপজেলার বিভিন্ন নদী ও খাল দখল উদ্ধারে তাদের নির্দেশ প্রদান করেন। এ নির্দেশের প্রেক্ষিতে বাদুরতলী খাল দখলমুক্ত করতে দখলদারদের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করে সালাম মীরা খাল ভরাট করছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে প্রমান পেয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ খালের সকল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিঁনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!