মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
কুয়াকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

কুয়াকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: ‘পর্যটনের নতুন সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে তুলে ধরে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পটুয়াখালী জেলা প্রশাসনসহ কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসমূহ। মঙ্গলবার বেলা ১১টায় পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইন মোটেলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়।

এসময় বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্লাকার্ডের পাশাপাশি ব্যান্ড পার্টির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনগুলোর মধ্যে ছিল কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ পর্যটনমুখী ব্যবসায়ী বৃন্দ। শোভাযাত্রাটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতের পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আঃ খালেক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়েরসহ পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!