গলাচিপা সরকারি কলেজের বার্ষিক আন্ত: শ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার
গলাচিপা সরকারি কলেজের বার্ষিক আন্ত: শ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল

গলাচিপা সরকারি কলেজের বার্ষিক আন্ত: শ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল

সঞ্জিব দাস,গলাচিপা: গলাচিপা সরকারি কলেজ আয়োজিত বার্ষিক আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় কলেজ মাঠে এই আন্ত:শ্রেণি ফুটবল ফাইনাল খেলার প্রতিযোগিতায় দ্বাদশ (মানবিক) কে ১-০ গোলে পরাজিত করে স্নাতক (সকল) চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। স্নাতক (সকল) শ্রেনীর পক্ষে একমাত্র গোল করে নাঈমুল ইসলাম নাঈম। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন মো: ইমরান মাতুব্বর। সেরা খেলোয়াড় এর কৃতিত্ব অর্জন করে দ্বাদশ (মানবিক) শ্রেণীর মো. রিয়াজ। ফাইনাল খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন কলেজের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিদ্যা বিভাগের সঞ্জীব কুমার বিশ্বাস।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক শারীর চর্চা শিক্ষক মো: ইদ্রিসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ মো: মহসিন খান, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মো: রোকনুজ্জামান খাঁন, প্রভাষক ইংরেজি বিভাগ তাপস কুমার কর্মকার, প্রভাষক প্রাণী বিজ্ঞান বিভাগ মো: জাহাঙ্গীর কবির, প্রভাষক ইসলাম শিক্ষা বিভাগ মো: সালেহ মাহমুদ, প্রভাষক ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ মো: ইয়াকুব হোসেন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ মো: মামুন রশিদ, প্রভাষক ও বিভাগীয় প্রধান মো: ওয়াহাব মিয়া, কম্পিউটার ডেমোন্সট্রেটর (প্রদর্শক) শাওন পাল, শরীরচর্চা শিক্ষক মো: জলিল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ান দলের পক্ষে পুরস্কার গ্রহন করে স্নাতক (সকল) শ্রেণীর দলীয় অধিনায়ক রবিউল ইসলাম রবি এবং রানার্সআপ দলের পক্ষে পুরস্কার গ্রহণ করে দ্বাদশ (মানবিক) দলীয় অধিনায়ক মো: রাকিব। এছাড়া সকল খেলোয়াড়দের গলায় মেডেল পড়িয়ে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!