বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
তিন দিন ধরে তালতলীর সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ

তিন দিন ধরে তালতলীর সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী ও তালতলী সড়কের আড়পাঙ্গাশিয়া নদীর বেইলি ব্রীজ ভেঙ্গে পরায় তিন দিন ধরে তালতলীর সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এতে দু’উপজেলার দু’লক্ষাধীক মানুষ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানাগেছে, আমতলী থেকে তালতলী উপজেলার সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম তালতলী সড়ক। ৪০ কিলোমিটার এই সড়কটির আড়পাঙ্গাশিয়া নদীর উপর ১৯৮৫ সালে স্থানীয় প্রকৌশল বিভাগ বেইলি ব্রীজ নির্মাণ করে। এ ব্রীজ দিয়ে আমতলী ও তালতলী উপজেলার দু’লক্ষাধিক মানুষ যাতায়াত করে। দুই উপজেলার সেতুবন্ধন এই ব্রীজটি দিয়ে প্রতিদিন ঢাকা ও তালতলীগামী পরিবহন বাস ,তালতলী আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভাড়ী ট্রাক, প্রাইভেট কার, মাহেন্দ্র, ব্যাটারী চালিত অটোরিক্সা, মোটর সাইকেলসহ সহ¯্রাধীক গাড়ী পারাপার হয়। গাড়ী চলাচল করায় দিন দিন ব্রীজটি নড়বড়ে হয়ে গেছে। ব্রীজের পাটাতন আলগা হয়ে সরে গেছে। ব্রীজে ছোট গাড়ী ওঠলেও ঠকঠক শব্দ করে নড়ে। ব্রীজের মাঝখানের পাটাতন দেবে গেছে। দীর্ঘদিন ব্রীজটি সংঙ্কার না করায় মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা করেছে এলাকাবাসী। ব্রীজ দেবে যাওয়ায় গত তিন দিন ধরে ওই ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে চরম দূর্ভোগে পরেছে দুই উপজেলার অন্তত দুই লক্ষ মানুষ। সোমবার ওই ব্রীজের মেরামতের কাজ শুরু করেছে স্থানীয় প্রকৌশলী বিভাগ।
স্থানীয় বাকি বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ব্রীজটি সংস্কার না করায় যান চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। গত তিন দিন ধরে ওই ব্রীজ দিয়ে কোন যান বাহন চলাচল করছে না।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু জাফর বিশ্বাস বলেন, গত তিন দিন ধরে ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার স্থানীয় প্রকেীশলী বিভাগ বেইলি ব্রীজের মেরামতের কাজ শুরু করেছে।
আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে (০১৭৫৬৫৮৫২৯৬) যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!