গলাচিপায় ইয়াবাসহ যুবক আটক | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
গলাচিপায় ইয়াবাসহ যুবক আটক

গলাচিপায় ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীঃ

গলাচিপায় ইয়াবা সহ গ্রেফতারকৃত যুবক আবুল হোসেন (৩৯)’র জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিজ্ঞ গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে র‌্যাব-৮ পটুয়াখালী টিম রবিবার বিকেলে উপজেলার গিলাবাড়ীয়া বাজার এলাকা থেকে ১০ পিচ ইয়াবাসহ  তাকে আটক করে। আবুল হোসেনের বাড়ি দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল আলী।

র‌্যাব সূত্র জানায়, আবুল হোসেন একজন  মাদক ব্যবসায়ী। গলাচিপা-দশমিনার বিভিন্ন এলাকায় সে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে
গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!