কলাপাড়ার লালুয়ায় দুর্বৃত্তরা আগুনে পুড়ে দিয়েছে বসত ঘর | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ার লালুয়ায় দুর্বৃত্তরা আগুনে পুড়ে দিয়েছে বসত ঘর

কলাপাড়ার লালুয়ায় দুর্বৃত্তরা আগুনে পুড়ে দিয়েছে বসত ঘর

Exif_JPEG_420

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চন্দুপাড়া গ্রামের মোসা: মমতাজ বেগমের ভাড়া দেয়া টিনসেট বিল্ডিং ঘরটি সোমবার দিবাগত রাতে কে বা কাহারা আগুন লাগিয়ে ঘরটি পুড়িয়ে দেয়। ফলে ঘরসহ মালামাল পুড়ে[ প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই ঘরের ভাড়াটিয়া মো: সরোয়ার গাজী মঙ্গলবার আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন , মোসা: মমতাজ বেগম এর নিকট থেকে লালুয়ার চান্দুপাড়া গ্রামের হোলডিং নং- ৬৭৮, টিনসেট বিল্ডিংটি ভাড়া নিয়ে বসবাস করি। ঘটনার দিন সোমবার (১৭ ফ্রেবুয়ারি) রাত ৮টা দিকে ওই ঘরে তালা দিয়ে একই ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের নিজ বাড়িতে চলে আসে। মঙ্গলবার ভোর রাত অনুমানিক ৪টার দিকে আমার কাজের লোক মিলন মোবাইল ফোনের মাধ্যমে জানতে পাড়ি কে বা কাহারা আমার ভাড়াটিয়া বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই সংবাদ পেয়ে আমি অনুমানিক সাড়ে পাঁচ টার দিকে চন্দুপাড়া গিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলি। এতে আমার ঘরে থাকা এক লাখ টাকার ইলিশ মাছ ধরার জাল, ও আসবাব পত্রসহ মোট তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ঘরটি পুড়ে যাওয়ায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, চান্দুপাড়া গ্রামের একটি ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ওই ওয়ার্ডে মেম্বরকে তদন্ত করে দেখতে বলেছি। এ ব্যাপারে কলাপাড়া থানার এসআই সম্ভিত রায় বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ঘরটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!