মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
১০ ডিসেম্বর “আমরা কলাপাড়াবাসী” সংগঠন’র কার্যনির্বাহী পরিষদ’র নির্বাচন

১০ ডিসেম্বর “আমরা কলাপাড়াবাসী” সংগঠন’র কার্যনির্বাহী পরিষদ’র নির্বাচন

আপন নিউজ অফিস: ‘আমরা কলাপাড়াবাসী” এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে লড়বেন আগ্রহী প্রার্থীরা।

গত ২৮ অক্টোবর ওই সংগঠনটির এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন সংগঠনটির সাবেক সভাপতি মুহাম্মদ আল ইমরান।

অন্য এক নির্বাচন কমিশনার হলেন সংগঠনটির সদস্য নাজমুস সাকিব এবং প্রিজাইডিং অফিসার মোঃ ওমর আলী।

এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক থাকবেন উপজেলার সংবাদকর্মী এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের উপদেষ্টারা।

তিনি আরো জানান, পদ প্রত্যাশীরা আগামী ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। এবং ২ ডিসেম্বরে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।

মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৪ ডিসেম্বর বিকেল ৫ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আল ইমরান বলেন, নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি। উৎসবমূখর পরিবেশে সকলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!