আমতলীতে অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আমতলীতে অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আমতলী প্রতিনিধি: আমতলী পৌর শহরের বটতলা এলাকায় বৃহস্পতিবার রাতে আগুনে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

জানাগেছে, পৌরশহরের বটতলা নামক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে জুয়েল চৌকিদারের মুদি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় ও দমকল বাহিনীর লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নুরুল ইসলাম কাওসার মাষ্টারের ঔষধের ফার্মেসি এবং জুয়েল চৌকিদারের মুদি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম কাওসার।

আমতলী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ গোলাম মোস্তফা বলেন, সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোজ খবর নিয়ে আর্থিক ভাবে সহযোগীরা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!