কলাপাড়ায় সেতু ভেঙ্গে ১০ গ্রামের মানুষের দূর্ভোগ | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
কলাপাড়ায় সেতু ভেঙ্গে ১০ গ্রামের মানুষের দূর্ভোগ

কলাপাড়ায় সেতু ভেঙ্গে ১০ গ্রামের মানুষের দূর্ভোগ

রাসেল মোল্লাঃ

নির্মানাধীন গার্ডার ব্রিজের কাজ দুই মাস ধরে বন্ধ হয়ে আছে। যোগাযোগের উপায় পুরনো ব্রিজটি ধসে পড়েছে আরও নয় দিন আগে। এখন দুই পাড়ের ১০ গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে। তবে খালি মানুষ চলাচল করছে একটি স্টিল বডির ট্রলার নদীর মাঝখানে আড়াআড়ি করে বেধে রেখে।
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্বমধুখালী আর পশ্চিম মধুখালী পারাপারের ব্রিজ ধসে নদীতে পড়ায় আশপাশের আরও দশ গ্রামের মানুষ এখন চরম দূর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। স্কুলগামী শত শত শিশুরা ঝুঁকি নিয়ে চলাচল করছে এ পথে। নিত্যকার এ দূর্ভোগ নিয়ে ১০টি গ্রামের মানুষের দুশ্চিন্তার শেষ নেই। কারণ এলজিডির নির্মাণাধীন নতুন গার্ডার ব্রিজের কাজ দুই মাস ধরে বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানালেন, দুই পাড়ের এ্যাবারমেন্ট ওয়াল করে এখন দুই মাস ধরে কাজ বন্ধ রয়েছে। বিগত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি বালুবাহী ট্রলিসহ পুরনো জীর্ণদশার সেতুটি ধসে নদীতে পড়ে যায়। সেতুটি ধসে মারা যায় কৃষক আনেচ প্যাদা। আহত হয় আরও চারজন। এরপর থেকে পূর্ব মধূখালী, পশ্চিম মধুখালী, মেলাপাড়া, আজিমদ্দিন, তেগাছিয়া, গোলবুনিয়া, চরপাড়া, সাফাখালী, আরামগঞ্জ, ইসলামপুর গ্রামের মানুষ যোগাযোগে চরম দূর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। তাঁদের প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে সকাল-বিকাল চলাচল করতে হচ্ছে। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান ওই স্থানে মানুষের বিকল্প যোগাযোগের একটি সাঁকো তৈরির জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!