কোরআন-সুন্নাহর খাটি অনুসরণেই রয়েছে শান্তি ও মুক্তির নিশ্চয়তা-ছারছীনার পীর ছাহেব | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কোরআন-সুন্নাহর খাটি অনুসরণেই রয়েছে শান্তি ও মুক্তির নিশ্চয়তা-ছারছীনার পীর ছাহেব

কোরআন-সুন্নাহর খাটি অনুসরণেই রয়েছে শান্তি ও মুক্তির নিশ্চয়তা-ছারছীনার পীর ছাহেব

এইচ এম জামিল আহমদ, আমড়াগাছিয়া থেকে ফিরেঃ

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানরা আজ নির্যাতিত ও নিপীড়িত। আমুসলিমদের কাছে তারা আজ অসহায়। সততা, নৈতিকতা ও ন্যায়ের পথ ছেড়ে, কোরআন সুন্নাহর পথ পরিহার করে তারা মানব রচিত পথে জীবন পরিচালনা করছে। এজন্যই আজ মুসলমানদের এহেন করুণ অবস্থা।
এর থেকে মুক্তি পেতে হলে মুসলমানদের অবশ্যই কোরআন-সুন্নাহর খাঁটি অনুসারী হতে হবে। তাহলেই দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি পাওয়া যাবে।
তিনি আরও বলেন, মহানবী (সা.) শেষ নবী। তার পরে আর কোনও নবী আসবে না। অতএব নবী দাবীকারী কাদিয়ানীরা সুস্পষ্ট কাফের। তাই এ বিশাল মাহফিল থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য তিনি সরকারের কাছে জোড় দাবী জানান।
তিনি বলেন, আপনার আপনাদের সন্তানদেরকে আদর্শ ও নেক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য এবং পরকালীন নাজাতের জন্য দ্বীনিয়ার শিক্ষায় শিক্ষিত করুন। নিজে যেমন হক্ব দরবার ছারছীনায় এসে আল্লাহ ও তাঁর রসূলকে পাওয়ার সর্বোত্তম কাজে রত আছেন। তেমনি নিজ সন্তানকে এ হক্ব পতে চলতে,এর সাথে আমরণ জড়িত থাকতে প্রয়োজনে সবাই সন্তানকে লিখিত অসিয়ত করে যাবেন।
পীর ছাহেব কেবলা মাহফিলে আগত সকলকে খাঁটি তাওবা করান এবং আমতলী জিন্দেগী গঠনের মাধ্যমে সিরাতুল মোস্তাকিমের পথে জীবন পরিচালনা করার আহবান জানান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন আখেরী মুনাজাতের পূর্বে একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির, আমতলী কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার এ. কে. এম নূরুল হক সহ ওলামা খোলাফা পীর ভাই মোহেব্বিন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ যুব ও ছাত্র হিযবুল্লাহ্ সকল কর্মী বৃন্দু এবং হাজার হাজার মুসলিম গণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!