কলাপাড়ায় যুবদলের কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় যুবদলের কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

কলাপাড়ায় যুবদলের কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় সংগঠনকে তৃনমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যার পর এই দীর্ঘসময় পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় নতুনবাজার বিএনপি দলীয় কার্যালয়ে এ কর্মী সভা চলে।
উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কাজী আজিজুল হাকিম আরজু, প্রধানবক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (বরিশাল বিভাগ) ও বরিশাল মহানগর যুবদলের সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাড, পারভেজ আকন বিপ্লব, সহ-সাধারন সম্পাদক কেন্দ্রীয় যুবদল (বরিশাল বিভাগ) ও পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো: মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাড, তৌফিক আলী খান কবির।
যুবদল নেতা ও সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, নাসির উদ্দিন রতন, লিটু বিশ্বাস, সজল বিশ্বাস’র স ালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি হাবিবুর রহমান বেপারী, সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা যুবদলের সদস্য মো: মজিবর রহমান, জেলা যুবদলের সদস্য মো: মামুন সিকদার, অ্যাড. আবুল হোসেন, যুবদল নেতা শামসুল আলম, ফোরকান তালুকদার, রাসেল কবির মুরাদ, জিয়াউল হক প্রিন্স, লেখক রফিকুল ইসলাম, শাহিন মোল্লা, সোহাগ গাজী প্রমূখ।
সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে আগামীর যুবদলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!