বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
তালতলীতে জমি লিখে নিতে বাঁধা দেয়ায় নারীকে মারধর!

তালতলীতে জমি লিখে নিতে বাঁধা দেয়ায় নারীকে মারধর!

আমতলী প্রতিনিধিঃ

জমি লিখে নিতে বাঁধা দেয়ায় শ্যামলী রানী নামের এক নারীকে ননদের স্বামী রনজিত মাষ্টার বেধরক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারীকে স্বজনরা উদ্ধার করে রবিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় তালতলী উপজেলার পাজরাভাঙ্গা গ্রামে।
জানাগেছে, উপজেলার পাজরাভাঙ্গা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি পরেশ চন্দ্র হাওলাদার তার বোন রেখা রানী ও ভগ্নিপতি রনজিত মাষ্টারকে বাড়ীতে আশ্রয় দেয়। গত দুই বছর ধরে তারা ভাইয়ের বাড়ীতে বসবাস করে আসছে। গত তিন মাস ধরে পরশের জমি ভগ্নিপতি রনজিত মাষ্টার লিখে নিতে চেষ্টা করে। কিন্তু পরেশের স্ত্রী শ্যামলির বাঁধার কারনে জমি লিখে নিতে পারেনি। এতে শ্যামলির উপর ক্ষিপ্ত হয় ননদের স্বামী রনজিত মাষ্টার ও ননদ রেখারানী। শ্যামলীকে সায়েস্তা করার জন্য তারা উঠেপড়ে লেগে যায়। শনিবার শ্যামলীর স্বামী পরেশ বাড়ীতে ছিল না। এই ফাঁকে অহেতুক তর্কে জড়িয়ে শ্যামলিকে রনজিত মাষ্টার, তার সহযোগী সুভাস চন্দ্র মিস্ত্রি ও ননদ রেখারানী লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে রবিবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত শ্যামলী রানী বলেন, আমার স্বামী বোকা ধরনের লোক। দীর্ঘদিন ধরে আমার স্বামীকে কু-পরামর্শ দিয়ে জমি লিখে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে তার ভগ্নিপতি রনজিত। কিন্তু আমার স্বামী তাদের জমি লিখে দিতে রাজি হয়নি। এতে আমি বাধা দিয়েছি বলে মনে করে তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে সায়েস্তা করার উঠেপড়ে লেগে যায়। শনিবার আমার স্বামী বাড়ীতে ছিল না। এই সুযোগে আমার সাথে অহেতুক তর্কে জড়িয়ে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
শ্যামলী রানীর স্বামী পরেশ চন্দ্র মিস্ত্রি বলেন, মুই বাড়তে আললাম না। মোর বউরে বাড়তে এল্লারে পাইয়্যা ওরা মারছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, শ্যামলী রানীর কপালে কাটা চিহৃসহ শরীরের বিভিন্ন স্থানে পেটানোর রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে।
এ বিষয়ে রনজিত মাষ্টার মারধর ও জমি লিখে নেয়ার চেষ্টার কথা অস্বীকার করে বলেন, আমার মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!