শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা
দিল্লিতে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে-২৩

দিল্লিতে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল, নিহত বেড়ে-২৩

অনলাইন ডেস্কঃ

ভারতের রাজধানী দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। কিছুতেই যেন থামছে না মৃত্যুর মিছিল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চার দিনের মাথায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। সংঘর্ষে আহত হয়েছে ২ শতাধিক। এর আগে মঙ্গলবার রাত পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১৩ জনে।

কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার জানায়, এ দিন সকালে গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে গুরু তেগবাহাদুর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসারত আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন হাসপাতালটির ব্যবস্থাপক সুনীলকুমার গৌতম।

বেলা বাড়লে আরও দু’জনের মৃত্যু হয়। দুপুরে চাঁদবাগ থেকে এক গোয়েন্দা কর্মকর্তার লাশ উদ্ধার হয়। তারপর লোকনায়ক হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়, এখনও দিল্লিতে হিংসা অব্যাহত। এ দিন ভোর সাড়ে ৪টা থেকে নতুন করে পাথর ছোঁড়াছুঁড়ি শুরু হয় উত্তর-পূর্বের ব্রহ্মপুরী-মুস্তাফাবাদ এলাকায়। গোকুলপুরীতে একটি পুরনো জিনিসপত্রের দোকানেও আগুন ধরিয়ে দেয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ দিন জোহরিপুরায় ফ্ল্যাগমার্চ করে পুলিশ। গোকুলপুরীর ভাগীরথী বিহার এলাকায় ফ্ল্যাগমার্চ করে সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এবং পুলিশের যৌথবাহিনী। সীলামপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরীতে ১৪৪ ধারা জারি রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!