বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সহায়তা চাইলেন এমপি মহিব

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সহায়তা চাইলেন এমপি মহিব

আপন নিউজ অফিসঃ: জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমেই আমরা সমাজের বিভিন্ন অসংগতির তথ্য জানতে পারি। এবং তা দূর করার চেষ্টা করি।’ আজ বুধবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব এ সব কথা বলেন।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সহায়তা করুন।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী আলী প্রমূখ।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন নাচনাপাড়া চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!