আমতলীতে ইমাম সমাবেশ অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে ইমাম সমাবেশ অনুষ্ঠিত

আমতলীতে ইমাম সমাবেশ অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের উদ্যোগে ইমামদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান উপলক্ষে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইমাম সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। ইমাম সমাবেশ বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর মোঃ সামসুল হক চৌকিদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ,ইমাম মাওলানা মোঃ আনিসুর রহমান, মাওলানা আব্দুর নুর, মাওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

পৌরসভার প্রত্যেক মসজিদের ইমামকে ৫ হাজার ও মুয়াজ্জিনকে ২ হাজার ৫ ‘শ টাকা ও ঈদ সামগ্রী এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, ইমামদের নগদ অর্থ, ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা (চাল) দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে ইমামদের গুরুত্ব অপরিসীম। সমাজে ইমামদের অবহেলা করা চলবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!