মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
শিশুদের জন্য বিন্যাস ফাউন্ডেশনের মেহেদি উৎসব

শিশুদের জন্য বিন্যাস ফাউন্ডেশনের মেহেদি উৎসব

চাঁদরাতের দিন হাতে মেহেদি দেয়ার আমেজ থাকুক সবার ঘরে। সমাজে এমন অনেক পরিবার আছে যাদের মেহেদি কেনার সামর্থ্য থাকলেও মেহেদি আর্ট করে দেয়ার মানুষের অভাবে মেহেদির উল্লাস থেকে বঞ্চিত হয় অনেক শিশু। এই ছোট্ট সোনামণিদের কথা চিন্তা করে বিন্যাস ফাউন্ডেশন প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে শিশুদের জন্য মেহেদি উৎসব। সমাজে প্রচলিত বড়লোকের বাচ্চারা ঈদে আনন্দ উৎসব করবে, চাঁদরাতে মেহেদি নিয়ে মাতামাতি করবে, আর পুকুর পাড় কিংবা রাস্তার ধারের ছেলেপেলে সেগুলো দেখেই যাবে এরকম অসমতার সমাজ কখনোই কাম্য নয়।

“মেহেদির রঙে রঙিন হবে, প্রত্যেক শিশুর হাত” স্লোগানকে সামনে রেখে বিন্যাস ফাউন্ডেশন এর “শিশুদের উল্লাস” প্রোজেক্ট থেকে এই উৎসবটি করা হয় পটুয়াখালী জেলার কলাপাড়ার নীলগঞ্জ আবাসন এ। বিকাল ৩টা থেকে ৭০+ জন শিশুর হাতে বিন্যাসের মেহেদি আর্টিস্টরা ছোট্ট সোনামণিদের হাতে মেহেদি আর্ট করে দেয়। শিশুদের এবং তাদের বাবা-মায়ের মুখের হাসি বিন্যাসের প্রত্যেকটি টিম মেম্বারকে মুগ্ধ করেছে। উৎসবে মেহেদি আর্টিস্ট হিসেবে ছিলো মুমু, তিমা, স্বর্না, অর্পিতা, সুমাইয়া, সামুরা মিম, লতা, তুবা, বৃষ্টি, জুবায়রা জোয়া, তোয়া, মার্জিয়া এবং ভলান্টিয়ার হিসেবে ছিলো আবির। উৎসবে আরো ছিলো বিন্যাস ফাউন্ডেশন এর কো-ফাউন্ডার জুবায়ের প্রিন্স, হেড অব হিউম্যান রিসোর্সেস প্রমিতা কর মুমু, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সাজিদুল ইসলাম সিজাম, গ্রাফিক্স ডিজাইনার এ.আই. মাহিম। যতোই পদ পদবি বলি না কেন, দিনশেষে আমরা সবাই বিন্যাসের স্বেচ্ছাসেবক।

২০২১ সালের ৫ই মে। কোভিড-১৯ এর প্রথম লকডাউনে যখন ধনী-গরিবের বৈষম্য চরমভাবে বেড়ে যায়, যারা দিন আনে দিন খায় তাদের ঘরে যখন কান্নার ধ্বনি শোনা যায় ঠিক তখনই উচ্চমাধ্যমিক পড়ুয়া কয়েকজন ছেলে-মেয়ের হাত ধরে বিন্যাস ফাউন্ডেশন গঠিত হয়। ধ্বনি গরিবের মাঝে সমতা এবং Sustainable Development Goal (SDG) বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ। আমরা সবাই এখনও স্টুডেন্ট, আমাদের নিজেদের টিফিনের টাকা থেকে কিছু টাকা জমিয়ে সমাজ পরিবর্তনের মিশনে নেমেছি। এই বছর “শিশুদের উল্লাস” নামে নতুন একটি প্রজেক্ট উন্মোচন করেছি। এই প্রোজেক্ট এর আওতায় যতো ইভেন্ট হবে সব শিশুদের নিয়ে। এই প্রোজেক্ট এর টিম মেম্বারসরা সবসময় শিশুদের নিয়ে ভাববে। প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের মতো স্বচ্ছল মানুষের অনুদান ও সুপরামর্শ বিন্যাস এর সামনে এগিয়ে যাওয়ার প্রধান পাথেয়।

-মাসুম বিল্লাহ,
ফাউন্ডার, বিন্যাস ফাউন্ডেশন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!