রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

গলাচিপায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সড়কে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে উপজেলা শহরের প্রধান সড়কে এ মোবাইল কোর্ট কাজ করেছে। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত কাজ করে এই আদালত। এসময় হেলমেট পরিধান না করায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে কয়েকজনকে সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। এছাড়াও যাদের হেলমেট ছিলো না তাদের বাসা থেকে হেলমেট আনিয়ে গাড়ি ছাড়া হয় এবং সতর্ক করে দেয়া হয়। অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গলাচিপা থানা পুলিশ, আনসার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ ধরনের অভিযান সামনে আরো চলবে। সকলকে সড়ক আইন মেনে গাড়ি চালাতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!