কলাপাড়ায় জমি কেটে ও বনাঞ্চল উজাড় করার দায়ে গ্রেফতার-৫ | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় জমি কেটে ও বনাঞ্চল উজাড় করার দায়ে গ্রেফতার-৫

কলাপাড়ায় জমি কেটে ও বনাঞ্চল উজাড় করার দায়ে গ্রেফতার-৫

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার পায়রা বন্দরের উত্তর দিকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের স্লোপ ও ম্যানগ্রোভ প্রজাতির বনাঞ্চল উজাড় করার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও বনা বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসময় মাটি কাটার একটি স্কেভেটরসহ (বেকু মেশিন) তাদের গ্রেফতার করেছে।

জানা গেছে, পায়রা বন্দর এলাকায় প্রকাশ্যে বেড়িবাঁধের স্লোপসহ অধিগ্রহণ করা জমি কেটে ও বনাঞ্চল উজাড় করলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। এমনকি এ মাটি পায়রা বন্দরের সামনে স্তুপ করে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ এমএম বিল্ডার্স পায়রা বন্দরের পাশে কিছু জমি ক্রয় করলেও তাদের দখলে থাকা অধিকাংশ জমি সরকারি। এমনকি নদী পাড়ও দখল কওে ভরাট করা হয়েছে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, পায়রা বন্দর সংলগ্ন মূল বেড়িবাঁধের স্লোপ কেটে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের প্রতিনিধিরা মাটি কাটছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেন। কলাপাড়ার ইউএনও মো. মুনিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে বেড়িবাঁধ ও বনাঞ্চল ধ্বংসের কারণে তাদের গ্রেফতারের নির্দেশ দেন।

উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল সালাম জানান, তাদের প্রায় পাঁচ একর ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করা হয়েছে। কিছু কাটা গাছ স্লুইসের ও রাস্তার পাশ থেকে উদ্ধার করেছেন। তবে অধিকাংশ গাছ বিক্রি করার প্রমাণ মিলেছে বলে জানালেন এ বনকর্মকর্তা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পাঁচজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পায়রা বন্দর সঙলগ্ন বেড়িবাঁধ ও বনাঞ্চল কাটার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কুমার স্বস্তিক বাদী হয়ে থানায় মজিবুর রহমান, রফিকুল ইসলাম, রুহুল আমিন গাজী, মহিদুল হক ও আল আমিনকে আসামি করে এজাহার দাখিল করেছেন।
আটককৃত ওই পাঁচ জন বর্তমানে জেলহাজতে রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!