হাতপাখা প্রতীকের প্রার্থীর উপর হামলার প্রতিবাদে কুয়াকাটা পৌর আ’লীগ নেতার পদত্যাগ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
হাতপাখা প্রতীকের প্রার্থীর উপর হামলার প্রতিবাদে কুয়াকাটা পৌর আ’লীগ নেতার পদত্যাগ

হাতপাখা প্রতীকের প্রার্থীর উপর হামলার প্রতিবাদে কুয়াকাটা পৌর আ’লীগ নেতার পদত্যাগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতির সেচ্ছাচারিতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে আওয়ামীলীগ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেছে পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার। বুধবার সকাল সাড়ে ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন। আওয়ামী লীগ থেকে পদত্যাগের বিষয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, শাহ আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বিরোধী কার্যকলাপের সাথে জরিত।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ আলম হাওলাদার বলেন, আমি এবং আমার পরিবার জন্মগত ভাবে আওয়ামী লীগ করে আসছি। কিন্তু কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা’র একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা সহ অবমুল্যায়ন এবং সেচ্ছাচারিতায় অতিষ্ঠ। এছাড়া গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালীন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় খুবই মর্মাহত হয়ে আমি এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ বুধবার থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম ও দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছি। এখন আর আমি আওয়ামী লীগের কেউ না। এ সময় সাংবাদিকদের শাহ আলম হাওলাদার বলেন, আমি একজন মুসলিম হিসেবে ফয়জুল করিমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এবিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা সাংবাদিকদের বলেন, শাহ আলম হাওলাদার দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ সহ দলের নাম ভাঙ্গিয়ে নানা রকম অপকর্ম করে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এ খবর পেয়ে শাহ আলম হাওলাদার সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের নাটক করে। আমরা এখনো পদত্যাগ পত্র পাইনি।

আওয়ামীলীগের সভাপতি আরো বলেন, শাহ আলম অনেক দিন আগেই চরমোনাইতে যোগ দিয়েছে। বরিশাল সিটি নির্বাচনে হাত পাখার প্রচার প্রচারণা সহ মিছিল মিটিংয়ে স্ব-শরীরে অংশ গ্রহণ করে। শাহ আলম একজন বহুরূপী লোক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!