কলাপাড়ায় আজ ব্যবসায়ী সমিতির নির্বাচন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় আজ ব্যবসায়ী সমিতির নির্বাচন

কলাপাড়ায় আজ ব্যবসায়ী সমিতির নির্বাচন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় আজ শনিবার (১৫ জুলাই) পৌরশহর বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন। এ নির্বাচনে ১২ টি পদের মধ্যে চারটি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও সভাপতি, সম্পাদক সহ বাকী ৮টি পদে প্রতিদ্বন্দিতাপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নিচ্ছে ।প্রতিটি পদের প্রার্থীরা ছাড়া তাদের সমর্থকরা দলে দলে বিভক্ত হয়ে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারনার কাজ। এ উপলক্ষে পৌরশহরের প্রধান বাজারটিতে প্রার্থীদের ছবি সংবলিত পোষ্টারে ছেয়ে গেছে। ছেড়েছেন লিটলেট, সাটানো হয়েছে ব্যানার। নির্বাচিত হয়ে কে কতটা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবেন তারই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকাল-বিকেল প্রার্থী কিংবা তার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবরা প্রচার কাজে যাচ্ছেন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে। প্রার্থীদের মধ্যে কেউ নতুন আবার কেউ কেউ পুরাতন হলেও উৎসব মূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন করা হবে। এতে মোট ভোটার সংখ্য ১ হাজার ২৫৭ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!