কলাপাড়ায় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার

কলাপাড়ায় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন ও দলীয় শৃংখলা ভঙ্গের কারনে যেসকল নেতা-কর্মীদের বহিষ্কার করা হয়েছিল তাদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব (এমপি)।

সভাপতিত্ব করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা আ.লীগ সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌর আ.লীগ সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, চম্পাপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মকবুল দফাদারসহ বহিষ্কারকৃত সকল নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!