সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ডুবে গেছে মাছ ধরার দুটি ট্রলার, নিখোঁজ-১

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ডুবে গেছে মাছ ধরার দুটি ট্রলার, নিখোঁজ-১

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২৯ জেলেসহ এফবি জুবায়ের ও এফবি মুনিয়া নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এঘটনায় রবিউল (২৯) নামের এক জেলে নিখোজ রয়েছে। শুক্রবার (২৮ জুলাই ) দুপুরে কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সাগরের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রবিউল রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব রাজু আহমেদ রাজা।

তিনি জানান, দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এসময় পাশ্ববর্তী দুটি ট্রলার ২৮ জেলেকে উদ্ধার করলেও ইঞ্জিন রুমে থাকায় নিখোঁজ হয় রবিউল। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে।

শনিবার (২৯ জুলাই) ট্রলার দুটি উদ্ধারে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন নিজামপুর কোষ্টগার্ড।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!