কলাপাড়ায় আশংকাজনক হারে বেড়ে গেছে চোরের উপদ্রব | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় আশংকাজনক হারে বেড়ে গেছে চোরের উপদ্রব

কলাপাড়ায় আশংকাজনক হারে বেড়ে গেছে চোরের উপদ্রব

বিশেষ প্রতিবেদনঃ কলাপাড়ায় আশংকাজনক হারে বেড়ে গেছে চোরের উপদ্রব। পৌর শহরের বাসা বাড়ী ও দোকানে একাধিক চুরি সংঘটিত হয়েছে।

বাদ যায়নি মসজিদের দান বাক্সের টাকা, ভাঙ্গারী দোকান। খোদ থানার সামনের কেন্দ্রীয় জামে মসজিদের সিন্ধুক নিয়ে গেছে চোরের দল। আবাসিক এলাকা থেকে বাই সাইকেল, মোটর সাইকেল চুরির খবর শোনা এখন নিত্য দিনের ব্যাপার। এভাবে শহরে চোরের উপদ্রব বাড়লেও পুলিশ কোন চোরকে আটক কিংবাে চোরাই মাল উদ্ধার করতে পারেনি। গত দু’তিন দিনে শহরের এতিমখানা ৪ নং ওয়ার্ডের সমাজ কল্যান এলাকার অনির্বান স্কুল থেকে ২টি ও ষ্টিডফার্ষ্ট কুরিয়ার সার্ভিসের ২ রাইডোরের ২টি সাইকেল নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। সর্বশেষ রবিবার মধ্যরাতে
থানার দুশ’ গজ দুরে ভাংগারি ব্যবসায়ীর দোকান ঘরের টিন কেটে ভেতরে ঢুকে তার ক্রয়কৃত মূল্যমান তামা, পিতল, লোহা ও ক্যাশ বাক্স ভেঙ্গে দুই টাকা চুরি করে চোরের দল। এবং দক্ষিণ টিয়াখালী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬টি ছোলার ব্যাটারী, সাউন্ড বক্স একটি ও স্কুলের বেল ঘন্টা নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।

এদিকে দিন দিন শহরে চোরের উপদ্রব বৃদ্ধিতে মাদক সেবীদের সংশ্লিষ্টতার বিষয়ে সন্দিহান হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। শহরে মাদকের আসক্তি বেড়ে যাওয়ায় চুরির ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকেই। শহরের বেশ কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বাসায় বসে এবং মুঠোফোনে অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছেন বলে জানা গেছে একটি সূত্র থেকে। এছাড়া মাদকের পাশাপাশি অসামাজিক কর্মকান্ডের একাধিক শোনা যায় প্রায়শ:ই।

ভুক্তভোগী ভাংগারী ব্যবসায়ী অপু জানান, সোমবার সকালে দোকান খুলেই দেখি আমার দোকানের বেড়ার টিন কাটা এবং ক্যাশ বাক্সের তালা ভাংগা। দোকানের মালমাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে দেখি আমার দোকান থেকে পিতল, পোড়া তামা, লোহা ও নগদ অর্থসহ প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা চুরি হয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

ষ্টিডফার্ষ্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মুজাহিদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আমার কুরিয়ার সার্ভিসের দুই জন রাইডারের দুইট সাইকেল নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা, এ দুইটি সাইকেলের মূল্য ২০ হাজার টাকা। সিটি টিভির ফুটেজ সংগ্রহ করে একজন পুলিশ কর্মকর্তার কাছে দিয়েছি সাইকেল উদ্ধারের জন্য।

কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ বলেন, ভাঙ্গারী দোকানে চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স। মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!