শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মা/রধ/র, চিকিৎসকসহ ৩ জনের বি/রু/দ্ধে মা/ম/লা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি-জামায়াত শাসনামলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বর্বরোচিত এ গ্রেনেড হামলা দিবস পালিত পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিববুর রহমান বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের একমাত্র ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এমপি মহিব আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্থ করতে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে ঘাতকরা। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের জন্য জননেত্রী হামলা থেকে বেঁচে যান। কিন্তু এ হামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ দলের ২৪জন নিহত ও অনেক নেতা-কর্মী পঙ্গুত্ববরণ করেন।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে ২০০৪ সালের ২১ আগষ্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং সভা শেষে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!