কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় যুবক আটক | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় যুবক আটক

কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় যুবক আটক

বিশেষ প্রতিবেদকঃ 

কলাপাড়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় ধর্ষক রিপন সিকদার (২১) কে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আবদুর রহমান সিকদারের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে শনিবার রাত ৮ টার দিকে রিপন সিকদার ও তার মামা হাসান হাওলাদার কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, ইটবাড়িয়া এলাকায় পিতার দোকান থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রতিবন্ধী কিশোরী বাড়ী ফেরার পথে স্থানীয় মতি হাওলাদারের গোয়াল ঘরে ঢুকিয়ে কিশোরীকে ধর্ষন করে রিপন সিকদার সহ মামা হাসান হাওলাদার। পরে কিশোরীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষক রিপনকে আটক করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!