বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রোকসানা আক্তার রুজি কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় একজনকে জরিমানা, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট
কলাপাড়ায় মহিপুর ইউপি চেয়ারম্যান বরখস্ত

কলাপাড়ায় মহিপুর ইউপি চেয়ারম্যান বরখস্ত

আপন নিউজ অফিসঃ গ্রাম্য রাস্তা নির্মানের অজুহাতে ৩০টি তাল গাছসহ বিভিন্ন প্রজাতির আর ও প্রায় ৪০টি গাছের চারা উপড়ে ফেলায় কলাপাড়া উপজেলা মহিপুর ইউপির চেয়ারম্যান মো. ফজলুগাজী ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোবহান হাওলাদারকে এক মাসের মধ্যে বরখস্তর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তাদের দুইজনকে দুই লাখ টাকা করে জরিমান ও করেছেন। জরিমানার অর্থ ৯০ দিনের মধ্যে উপজেলা নিবাহী অফিসারে নিকট জমা দিতে বলেছেন আদালত। উপজেলা নিবাহী অফিসারকে জরিমানার অর্থ দিয়ে সে স্থানে তাল গাছ লাগাতে এবং তা সংরক্ষন করতে নির্দেশও দিয়েছেন। বিচাপতি আবু তাহের মো. সাইফুর রহামান ও বিচারপতি একে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্জ রোববার এ বিষয়য়ে জারি করা রুল নিষ্পতি করে আদেশ দিন। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য পক্ষে আইনজীবি ছিলেন কামরুলজ্জামান কচি। অপর পক্ষে আইনজীািব ছিলেন শেখ মো. সোহেল । উল্লেখ্য গ্রামিন রাস্তা নির্মান করতে গিয়ে তাল গাছ উপরে ফেলায় জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশিত হয়। তার আলোকে বিষয়টি আদালতের নজরে আসলে গত ৭ মে র্স্বপ্রণোতি হয়ে রুল সহোদেশ দেন হাইকোর্ট। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য আদালতে হাজির হন। অতপর কলাপাড়া উপজেলা নিবাহী অফিসার প্রতিবেদন দাখিল করেন। রোববার রুল শুনানি শেষে এ রায় ঘোষনা করেন।

মহিপুর ইউপি চেয়ারম্যান মো. ফজলুগাজীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি এ জন্য তার বক্তব্য নেয়া যায়নি।

উপজেলা নিবাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন বলেন, আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল রায়ের কপি ও হাইকোর্টের চিঠি এখন ও পর্যন্ত পায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!