কলাপাড়ায় খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন

কলাপাড়ায় খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন

আপন নিউজ অফিসঃ দেশের বৃহত্তর মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর। সাগরে মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুরে প্রবেশ পথ শিববাড়িয়া নদী নৌ-যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, শিববাড়িয়া নদী নৌ-যান চলাচলের জন্য শিববাড়িয়া নদীর খাল খননের দাবীতে জেলেদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“দেশ বাঁচাও” “দেশ বাঁচাও” এই স্লোগানে মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলু গাজী, ইউপি সদস্য মোঃ জামাল হাওলাদার, মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, সাগর থেকে মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুরের প্রবেশ পথ শিববাড়িয়া নদীতে বালি জমে যাওয়ার কারণে প্রবেশ করতে পারছে না, যার কারণে ওইখানেই ট্রলার থাকতে হয়, ঝড়-বৃষ্টিতে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়, মাছ ধরার ট্রলার যদি মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর বাজারে না আসতে পারে, তাহলে আস্তে আস্তে ওই বাজার অচল হয়ে পড়বে, তাই তারা উপজেলা ও জেলা প্রশাসনের কাছে শিববাড়িয়া নদীতে নৌ-যান চলাচলের খনন করার জোর দাবি জানিয়েছেন।

এ সময় মৎস্য বন্দর মহিপুরের ট্রলার মালিক ও জেলেরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!