কলাপাড়ায় ৫০০০ শিশুকে ‘জীবনের জন্য সাঁতার’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ৫০০০ শিশুকে ‘জীবনের জন্য সাঁতার’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

কলাপাড়ায় ৫০০০ শিশুকে ‘জীবনের জন্য সাঁতার’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

আপন নিউজ অফিসঃ সিআইপিআরবি’র উদ্ধোগে কলাপাড়ায় ৫০০০ শিশুকে ‘জীবনের জন্য সাঁতার’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন, ইউকে এবং প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় প্রজেক্ট ভাসা-২ এর মাধ্যমে আবারো শিশুদের সারভাইভাল সুইমিং স্কিল শেখানোর পরিকল্পনা নিয়েছে সিআইপিআরবি। কলাপাড়া উপজেলায় ২০২৩ সালে মোট ৫ হাজার ৬-১০ বছর বয়সী শিশুকে জীবন রক্ষায় সাঁতারের কলা-কৌশল শেখানো হবে বলে জানা গেছে।

এবছর (২০২৩) প্রকল্প কর্ম এলাকা উপজেলার ৯টি ইউনিয়নে ২টি পৌরসভায় ৫ হাজার শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা নিয়ে ৩২ টি প্রশিক্ষণ কেন্দ্রে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। সাঁতার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন সংশ্লিষ্ট কর্ম এলাকা থেকে নির্বাচিত ৫০ জন কমিউনিটি সাঁতার প্রশিক্ষক। ইতোমধ্যে ২৯৬৫ জন শিশু জীবন রক্ষায় সাঁতার এর ২১টি কৌশল সফলভাবে রপ্ত করে ‘সুইমসেফ গ্রাজুয়েট’ হিসেবে উত্তীর্ণ হয়েছে। সাঁতারের এই বিশেষ কৌশলগুলো শেখার মাধ্যমে তারা পানিতে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করা ও তাদের উপস্থিতিতে কেউ পানিতে ডুবে গেলে ডাঙায় থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!