শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কলাপাড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

কলাপাড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মোসাঃ নার্গিস (২৩) এর হত্যা মামলায় পলাতক স্বামী মো: রাজিব গ্রেফতার হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর মহিষকাটা গ্রামে কলাপাড়া থানার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শনিবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নেমুপাড়া গ্রামের মো: রাজিব ঘর থেকে বেড়িয়ে পাশ্বের ঘরে থাকা তার মাতা মোসা: ফিরোজা’কে বলে আমি মাছ ধরতে গেলাম, ঘরের দিকে খেয়াল রাখিও। সাথে সাথে ফিরোজা বেগম ঘর থেকে এসে দেখে মোসা: নার্গিস ঘটনাস্থলের বসত ঘরের মধ্যে মাটিতে মৃত্যু অবস্থায় পড়ে আছে। ভিকটিমের গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। তাদের একটি দের বছরের কন্যা সন্তান ঘুমন্ত অবস্থায় বসতঘরে রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য কারনে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঘটনার পর থেকেই পালিয়ে যায় স্বামী মো: রাজিব। ঘটনার পরের দিন নিহত নার্গিসের বাবা মোঃ আনোয়ার হোসেন বেপারী বাদী হয়ে কলাপাড়া থানায় রাজিব সহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ জানান, গোপন সংবাদে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতারের পর প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!