তালতলীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

তালতলীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকায় ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। ত্রাণ চাই না, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি করেন ভুক্তভোগিরা।

শুক্রবার বেলা ১০টার দিকে ওয়াটার কিপার্স বাংলাদেশ এর আয়োজনে উপজেলার তেতুলবাড়িয়ার ভাঙ্গনের শিকার নারী-পুরুষ,ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো. আলতাফ হোসেনের সভাপত্বিতে ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর তালতলীর সমন্বয়ক আরিফ রহমানের সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য দেন ভাঙ্গন কবলিত এলাকার সাবেক ইউপি সদস্য আলম হাওলাদার, মোঃ সেলিম মাতুব্বর, মোঃ জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা বলেন,গত কয়েক বছর ধরে পায়রা নদীর অব্যাহত ভাঙনে উপজেলার তেতুলবাড়িয়া, নলবুনিয়া, জয়ালভাংগাসহ বিভিন্ন এলাকার ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রত্যেকটি পরিবার ৮-৯ বার নদী ভাঙনের শিকার। সহায় সম্পত্তি হারিয়ে অনেকে এখন ভূমিহীন হয়ে গেছেন । তাছাড়া প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এ সময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয় এখন স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ আমাদের প্রানের দাবি। মানববন্ধনে এলাকার মানুষ স্হায়ী ও টেক সই বেরিবাধ নির্মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!