দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা-এমপি মহিব্বুর রহমান | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা-এমপি মহিব্বুর রহমান

দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা-এমপি মহিব্বুর রহমান

আপন নিউজ অফিসঃ পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান এমপি বলেছেন, দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা। দূর্নীতিবাজ, দূর্নীতিবাজই। তাদেরকে ঘৃনা করতে হবে। শুক্রবার বেলা ১১ টার দিকে কলাপাড়ায় পৌর শহর ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে তাদের নিজস্ব কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বান্নিধ্য পাইনি। কিন্তু আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবে খেদমত করার সুযোগ পেয়েছি। আসুন, বাঙ্গালী জাতীর শ্রেষ্ট সম্পদ, বাঙ্গালী জাতীর অশির্বাদ, বাঙ্গালী জাতীর অহংকার শেখ হাসিনাকে আমরা বাঁচিয়ে রাখি। আমাদের স্বার্থে ও দেশের স্বার্থে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী করার আহবান জানান তিনি।

এমপি মহিব বলেন, প্রায় ৫ বছর ক্ষমতায় আছি, কোন ব্যাবসায়ীর উপর আমার দলের কোন নেতাকর্মীকে চাঁদাবাজি করতে সুযোগ দেইনি। সালিশ বানিজ্য বন্ধ করতে পেরেছি। আমার কোন নেতাকর্মী দোকানে বাকি আনতে যায়নি।
আনুষ্ঠানের সভাপত্বি করেন কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সস্পাদক অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি মোঃ)আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল।

এ সময় কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!