কলাপাড়ায় হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়ায় হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মো.শরিফুল হক শাহীনঃ কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূবর্ক দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাজার ব্যবসায়ীরা। রবিবার বেলা ১১ টায় আলীপুর বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এসময় লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, লতাচাপলী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাফ হোসেন, ভিকটিম আ.হালিম হাওলাদারের অভিভাবক খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুর রহিম হাওলাদার বক্তব্য রাখেন। বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২০ সেম্পেম্বর (বুধবার) রাত ৯টার দিকে আলীপুরের রেঁস্তোরায় নাস্তা খাওয়া অবস্থায় সৎচাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন করেছেন। ভিকটিম হালিম হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে।

মহিপুর থানার ওসি মো ফেরদৌস আলম খান জানান, তিনজনকে ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!