সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া

কলাপাড়ায় শিক্ষক সমাবেশ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিক্ষা পদক পুরস্কার এবং সরকার কর্তৃক প্রণীত নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে শিকক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ শিক্ষকা, সরকারি ভাতা প্রাপ্ত ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬ টি মাদ্রাসা ও ১০ টি কলেজের ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১২ শিক্ষককে সম্মাননা পদক প্রদান ও উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!