শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুনীর লাশ উদ্ধার

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুনীর লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ

পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ঈশীতা বেগম (১৮) নামের এক তরুনীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাতটার দিকে হোটেলে কক্ষের তালা ভেঙে তারা এ লাশ উদ্ধার করে। হোটেলের রেজিস্টার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।
হোটেলের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারী শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সাথে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। গতকাল সোমবার বিকালে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়। পরে হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা দীর্ঘ সময় দরজায় কড়া নেড়ে কোন সারা শব্দ না পেয়ে মহিপুর তানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে ঈশীতার লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!