শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে মুখোশধারী দুর্বৃত্তদের যাত্রীবাহী পরিবহন গাড়ীতে হামলা; চালক আহত

আমতলীতে মুখোশধারী দুর্বৃত্তদের যাত্রীবাহী পরিবহন গাড়ীতে হামলা; চালক আহত

আমতলী প্রতিনিধিঃ দুই মুখোশধারী দুর্বৃত্তের হামলায় সেভেনডিলাক্স গাড়ীর সামনে কাচ ভেঙ্গে গেছে। এতে চালক সৌরভ আহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

সেভেন সিলাক্স পরিবহন গাড়ীর চালক মোঃ সৌরভ খাঁন বলেন, দুপুরে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসি। রাত আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুখোশধারী দুই দুর্বৃত্ত চলন্ত গাড়ীর সামনের কাচ লক্ষ্য করে ইট ছুড়ে। এতে গাড়ীর সামনের কাচ ভেঙ্গে যায়। এ সময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্গ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশের প্রহরায় গাড়ী নিয়ে ঘটনাস্থল ত্যাগ করি। তিনি আরো বলেন, গাড়ীতে ইট ছুড়ে দুই দুর্বৃত্ত বিদ্যালয়ের ভেতর দিয়ে অনাত্র চলে গেছে। দুর্বৃত্তদের ছোড়া ইটে কাচ ভেঙ্গে আমার শীরের লেগেছে। এতে আমার কয়েক স্থান কেটে গেছে। তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি বলেন তিনি আরো জানান।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!