কলাপাড়ায় আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৪ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৪

কলাপাড়ায় আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৪

আপন নিউজ অফিসঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমানের সমর্থকদের মাঝে সংঘর্ষে চার জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন ঈগল প্রতীকের কর্মী ডালবুগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হাসান (৩০) সাধারণ সম্পাদক মোঃ মামুন ফরাজী (৩০), সদস্য আবুল খান (৩৫) ও নৌকার কর্মী মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সোয়াইব খান (৩৩।

আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত মামুন ফরাজী ও সোয়াইব খান এর অবস্থা আশংকা জনক হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত মোঃ মামুন ফরাজী বলেন, বিকেলে বরকতিয়া বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে প্রচারণা চলছিল, তখন শোয়াইব খান’র নেতৃত্বে একদল নৌকার সমর্থকরা প্রচারের বক্স ভাঙচুর করে এতে বাধা দেওয়া আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় তাৎক্ষণিক আহতদের খোঁজখবর নিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!