কলাপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

কলাপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপন নিউজ অফিসঃ পটুয়াখালী-৪ আসনের প্রতিটি জনপদকে সন্ত্রাস, চাঁদাবাজ, সিন্ডিকেট, সালিশবাজ,মাদক ও ভূমিদস্যুমুক্ত শান্তিময় জনপদ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ২০২৪ ঘোষণা করেছেন নৌকা প্রতীকের প্রার্থী মো: মহিববুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক ইশতেহার ঘোষণা করেন। কলাপাড়া কে জেলায় উন্নীত করার বিষয় টি কে প্রাধান্য দিয়ে তিনি তার ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছেন। ইশতেহারে খাদ্য ও কৃষিখাত, যোগাযোগ,  চিকিৎসা, শিক্ষা, জননিরাপত্তা, কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণ, ধর্মীয় খাত,বিদ্যুৎ, ক্রীড়া ও সংস্কৃতি, পর্যটন, বন ও পরিবেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর যেসব কর্মকান্ড আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে তা তুলে ধরা হয়েছে। সর্বোপরি মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রেখে দেশের উন্নয়নে সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এই আসনের সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় উপজেলা ও কলাপাড়া পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!